1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

reporter ​ফেনী প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ফেনী সদর হাসপাতাল মোড়স্থ ‘তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা’য় ব্যতিক্রমধর্মী ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাদ্রাসার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকাস্থ গাউছিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘স্কুল অব ইঞ্জিনিয়ার্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেষণাদায়ী বক্তা (মোটিভেশনাল স্পিকার) প্রকৌশলী হাসান মাহমুদ।
​বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর মাইজদী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মোহাম্মদ আবু তাহের এবং তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক মাওলানা মো. মাঈন উদ্দিন ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়েদ এগ্রো ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী ও সমাজসেবক নুর উদ্দিন আহমেদ রুবেল।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হক বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণ, সময়ের যথাযথ ব্যবহার, নৈতিক চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়াই ক্যারিয়ারের মূল ভিত্তি। শুধুমাত্র ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিকতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য।”
​প্রধান আলোচক প্রকৌশলী হাসান মাহমুদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায়, নৈতিক মানোন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।
​অনুষ্ঠান শেষে বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com