1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে 'সেলস ফেয়ার' অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে শুরু হওয়া এ মেলা বিকেল ৫টায় শেষ হয়।

এতে সর্বমোট ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মাস্টার দা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হকসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “এমন আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে ডাকসু সচেষ্ট থাকবে। থিওরির পাশাপাশি প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জনের জন্য আমরা রিসার্চ ফেয়ার, জব ফেয়ারসহ বিভিন্ন আয়োজন করব। পাশাপাশি একটি স্টার্টআপ সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ইনোভেশন ও আইডিয়া শেয়ার করার সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ইন্সটিটিউশনে রূপ দিতে চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই সেলস ফেয়ার সফলভাবে আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচকে ধন্যবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com