1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভিএফএস গ্লোবাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভিএফএস গ্লোবাল

reporter মোহাম্মদ মহিউদ্দিন
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (CCO) ইউমি তালওয়ার যৌথভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ঢাকায় নতুন ও আধুনিক এই কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালুর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ভ্রমণেচ্ছু আবেদনকারীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক ও প্রবেশযোগ্য করা।
এখন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আবেদনকারীরা অনলাইনে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন কেন্দ্রে কোরিয়ার ভিসার আবেদন জমা দিতে পারবেন।
ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়া অঞ্চলের (CCO) ইউমি তালওয়ার বলেন, “ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালু করা বাংলাদেশের আবেদনকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি বলেন, প্রশস্ত, আধুনিক ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্রটিতে আবেদনকারীরা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সেবা পাবেন। প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরাও আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা করবেন।
ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রশাসনিক সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের পাঁচটি দেশে সাতটি নির্দিষ্ট ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে কোরিয়ার ভিসা সংক্রান্ত সেবা প্রদান করছে। বর্তমানে বাংলাদেশে এই সেবাটি সুন্দর সুষ্টু ভাবে পরিচালনা করবে বলে আশাবাদী।
তবে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, কোরিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে তাদের ভূমিকা শুধুমাত্র প্রাথমিক প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে রয়েছে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ এবং ভিসার সিদ্ধান্ত হওয়ার পর আবেদনকারীদের পাসপোর্ট ডেলিভারী বা ফেরত দেওয়া হবে এই সেন্টার থেকে।
ভিসা দেওয়া বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্তে ভিএফএস গ্লোবালের কোনো ভূমিকা নেই। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কোরিয়া দূতাবাসের কর্তৃত্ব ও দায়িত্বের আওতাধীন।
কোরিয়া ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: B&T Nehaleeya Tower, 2nd Floor, Plot-80, Block-B, Kamal Ataturk Avenue, Banani, Dhaka-1213 (বিএন্ডটি নেহালিয়া টাওয়ার, ৩য় তলা, প্লট নং-৮০, ব্লক-বি, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩).
সেবা প্রদানের সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জমা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com