1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী 
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে দেশে আনা এই কোডিনযুক্ত কাশির সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়,  গত রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার একটি দল উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এস্কাফ সিরাপের বোতল, প্যাকেজিং ও পরিমাণ অনেকটাই ফেনসিডিলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভারতে এটি কোডিনযুক্ত কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে অবৈধভাবে মাদক হিসেবে বিক্রি করা হচ্ছে। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একই ধরনের সিরাপ উদ্ধার হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com