1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ নিজের সম্মান অক্ষুন্ন রেখে সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়- স্পিকার ভূরুঙ্গামারীতে ১৫ হাজার ২০০ কেজি ধ্বংসযোগ্য পণ্য ধ্বংস অনুমোদন বিহীন প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আব্দুস সালামের করাত কলে কাঠ ছিড়ানোর কাজ খাজুরা বাজারে মোবাইল কোর্ট: ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা পরানগঞ্জ বাজারে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা কুমার নদীতে রোটারি ক্লাবের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার, নারী পুরুষসহ ৬ জন গ্রেফতার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ চুয়াডাঙ্গার দর্শনায় অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক, প্রাইভেটকার ও মোবাইল জব্দ লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক

reporter মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল কর্তৃক সহকারী পরিচালক শিহাব উদ্দিন, পিবিজিএমএস এর নেতৃত্বে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮ টা ৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

উক্ত অভিযানে টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭২/৭-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘পামওয়েল ঈদগাহ’ স্থান হতে মালিকবিহীন পরিতক্ত্য অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।

ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, নারী ও শিশু, পাচার সহ অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com