1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

reporter বেলাল হোসেন , ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলার ১৮ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার , আলাউদ্দিন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুশা আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, রুহিয়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার। আরাজি দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৮ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনু রানী সেন, এ সময় আরও উপস্থিত ৪ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, শিক্ষক মোঃ আমিরুল হক, ইউপি সদস্য মোঃ শাহাজাহান আলী প্রমূখসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার জন্য অত্যন্ত গৌরবের। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com