1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই

reporter বেলাল হোসেন
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। ২৭ জুন রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গ্রেফতারকৃতরা হলেন—মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিন পাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

​রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল জানান, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিদয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com