1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
টেম্পু-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

টেম্পু-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজারের আরাকান সড়কে বেপরোয়া গতির সিএনজি টেম্পুর সাথে  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  চালকসহ ৪জন আহত হয়েছেন।

গতকাল রবিবার  রাত সাড়ে ৯টার দিকে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীর লাল মিয়ার ছেলে রাশেদুল আলম (৩০), পশ্চিম গোমদন্ডীর মুহাম্মদ নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫), সৈয়দপুর আরিফুর রহমানের ছেলে আসিফুল হক বাহার (৪৪) ও মোজাহিদ চৌধুরী পাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে মো. জামাল (৪৪)।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে রাশেদুল আলম ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে পটিয়ামুখী সিএনজি টেম্পু শাকপুরা কলেজের সামনে আসলে সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com