1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
টইটং সোনাইছড়ির রমিজ পাড়ায় অবৈধ বালু মহালে অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার

টইটং সোনাইছড়ির রমিজ পাড়ায় অবৈধ বালু মহালে অভিযান

reporter পেকুয়া প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন ও বালু মহালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এলাকায় অভিযান চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সোনাইছড়ি রমিজ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অনুমোদন ছাড়া বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের অভিযোগে বালু উত্তোলনের সঙ্গে শফি আলম, আবছারসহ কয়েকজন জড়িত রয়েছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও ছড়ার স্বাভাবিক গতিপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভাঙন ও জনদুর্ভোগের আশঙ্কাও তৈরি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও বালু মহাল পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com