1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই - কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

reporter মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্হানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।
২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি
এডভোকেট মো সফিকুল আলম স্বপন বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা নাসিরাবাদে। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আইনজীবী হিসেবে ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি,অর্থ সম্পাদক শহীদ জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম। সদস্য টেক্স এসেসমেন্ট রিভিউ বোর্ড সার্কেল-৪, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম।সাবেক সভাপতি পোর্ট সিটি ইন্টারন্যাশানাল ল’ এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম। হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।তিনি আরো জানান, আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, ও ফুটপাত দখলমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ২ নং জালালাবাদ ওয়ার্ড গড়ে তুলতে চান।এছাড়াপারিবারিক সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা এবং টিসিবি ও ফ্যামেলি কার্ডের সুবিধা দেওয়ার অঙ্গীকারও তার প্রচারণায় বিশেষ গুরুত্ব পায়।

সমর্থক ও এলাকাবাসীর দাবি, তৃণমূল থেকে উঠে আসা এবং প্রচারবিমুখ এই নেতা দীর্ঘদিন সংগঠন (বিএনপি) ও ২ নং জালালাবাদ ওয়ার্ডবাসীর জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি ওয়ার্ডে ড্রেনের সমস্যা সংস্কার,জলাবদ্ধতা নিরসন, মশা নিধনকল্পে কাজ করে আসছেন। সামাজিকভাবে তিনি সাধারণ মানুষের জন্য শীত বস্ত্র, সেহেরী ও ইফতার সামগ্রী, ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক চাঁদাবাজ,সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। তারা আরো বলেন,“ এডভোকেট সফিকুল রহমান স্বপন” দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন। তাকে যথাযথ মূল্যায়ন করে ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন দেওয়া হলে তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী ২ নং জালালাবাদ ওয়ার্ড বাসীর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com