1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ফৌজদারি মোড় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি সেই জামায়াত ইসলামী আজ বিরোধী দলের আসনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং নানামুখী বিভ্রান্তিকর কথা বলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।” তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের—যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জামালপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​আলোচনা সভা শেষে ফৌজদারি মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com