1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাকরানে নাহার স্কুলের শিক্ষার মান নিয়ে অভিভাবকদের অসন্তোষ, নজরদারি ও হস্তক্ষেপের দাবি ডিমলায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রাহকরা বদলগাছীতে ১৭ টি মাদ্রাসার ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ পরিক্ষার্থী পাস ৩ টি মাদ্রাসায় পরিক্ষার্থী নাই বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা

জামালপুরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আলোচনা সভা

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

জামালপুরের ইসলামপুরে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনে করণীয় এবং মানবাধিকার রক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ মাওলানা মো. এনামুল হক জিহাদীকে সম্মাননা স্মারক প্রদান ও বরণ করা হয়।

​রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মরাকান্দি নছিমুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই সভায় সাংবাদিক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিচালক ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মিজানুর রহমান পারভেজ।

​প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. মিজানুর রহমান পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপরাধ দমনে পুলিশকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশকে কার্যকরভাবে কাজ করতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এলাকায় কেউ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি, তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে। মাদক কারবারি যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি মাদকের মামলায় কোনো ধরনের দলীয় সুপারিশ না করার জন্যও আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।”
​সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান কবির মঞ্জিল বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় প্রত্যেককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
​অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাওলানা মো. এনামুল হক জিহাদী বলেন, মানুষের অধিকার রক্ষা ও সমাজের সব ধরনের অন্যায়-অবিচার দূর করতে তিনি সবসময় কাজ করতে চান। তবে যেকোনো অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

​ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার, আইনজীবী ও জাতীয় দৈনিক চৌকস-এর স্টাফ রিপোর্টার এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, ইসলামপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মো. আব্দুল ওয়াহাব মাস্টার এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান।

​এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি আসলাম আলী মুন্সি, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, আইন বিষয়ক সহ-সম্পাদক মো. লাল মিয়া, নির্বাহী সদস্য মো. আলামিন মিয়া ও মো. ফরিদ মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এছাড়াও অনুষ্ঠানে মুফতি হুমায়ুন রশিদ সাজু, অধ্যক্ষ মো. জমশেদ আলী, হাফেজ মাওলানা ডা. মো. মামুনুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ শহিদুল ইসলাম মিলন, সাংবাদিক মঞ্জুরুল হক, সার্জেন্ট মো. বেলাল হোসেন (অব.), সার্জেন্ট মো. পারভেজ হুসাইন (অব.), সাংবাদিক মো. বিপুল মিয়া, মো. শহিদুর ইসলাম, মো. আজিজুর রহমান, সাংবাদিক মো. অলি আহাদ আপেল মাহমুদ ও সাংবাদিক সৈয়দ নূর-ই-আশরাফ আলম শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com