1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীরভিটায় আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ: প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, রাজধানী বেকারিসহ দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা হার্টের অবৈধ রিং ব্যবসার অভিযোগ: চিকিৎসক-নার্সসহ একটি চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা রেঞ্জ ডিআইজি ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

জানা গেছে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তার কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে বঙ্গভবনে দায়িত্ব পালন করলেও তিনি সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com