1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

জাতীয়করণসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম- গাজীপুর জেলা ও মহানগর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং আগামী তিন বছরের জন্য নতুন জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সকল শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বক্তব্যে বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। প্রত্যেক মাদ্রাসায় মিড ডে-মিল চালু করতে হবে, উপবৃত্তি চালু করতে হবে, শিক্ষা ভাতা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি কর্মচারীর মত মেডিকেল ভাতা দিতে হবে, নবম পে স্কেল অনুযায়ী সকল ভাতা দিতে হবে, আমরা শিক্ষক অথচ আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিচ্ছে না সরকার, সরকারকে অবশ্যই আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিতে হবে,
বৈশাখী ভাতা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না, ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা সমাধান করতে হবে, বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধানসহ সকল শিক্ষকের জন্য অবিলম্বে বদলির আদেশ জারি করতে হবে। তা না হলে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শিক্ষক কর্মচারীরা অবস্থান নিতে বাধ্য হবে।

তিনি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণ করে সকল সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মফিজুল ইসলাম, কালিগঞ্জ দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মোজাম্মেল হক এবং ঢাকা জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম খলিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোহাম্মাদ আলী দেওয়ান, অধ্যক্ষ নুরুন্নবী পাটোয়ারী, অধ্যক্ষ জালাল উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল করিম, অধ্যক্ষ আতাউল হক, অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আনিছুর রহমান রতন, উপাধ্যক্ষ হাফিজুর রহমান, সহঃ অধ্যাপক ওবায়দুল্লাহ, ড. সালমান, সহঃ অধ্যাপক কাউসার আলন, সহঃ অধ্যােপক শাহআলম, সহঃ অধ্যাপক শাহজালাল খান, সহঃ অধ্যাপক আমানুল্লাহ খান, সহঃ অধ্যাপক শরীফ হোসেন, পূবাইল কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সুপার নুরুল ইসলাম, ওবায়দুল্লাহ, মোঃ আবুল কামাল আজাদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল লোকমান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মোবারক হোসেন।
সম্মেলনে অধ্যক্ষ লোকমান হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি এবং অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com