1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার

reporter ‎নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের “শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক” হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহজাহান মজুমদার। গত  শনিবার (২৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইছ উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড. সাবিনা শারমীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরীফ মোশাররফ হোসেন এবং সংগঠনের কার্যকরী সভাপতি মো. আলতাফ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল। ‎ ড. শাহজাহান মজুমদার দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এবং লালমাই প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।
‎ ‎নবনির্বাচিত শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক ড. শাহজাহান মজুমদার তার বক্তব্যে এই সম্মানের জন্য অ্যালামনাই এসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com