1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে

reporter আশিক রাজ,কুড়িগ্রাম
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান—প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

পরিবার ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও শিষ্ট স্বভাবের। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

তিন কন্যার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সন্তানের এমন অর্জনে গর্বিত বাবা-মা সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বলেন, “যমজ তিন শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তারা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

একই পরিবারের তিন বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্যই নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক ও গর্বের অধ্যায় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com