1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব- ময়মনসিংহে, এমপি ওয়াহাব আকন্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মানবিক দায়িত্ব- ময়মনসিংহে, এমপি ওয়াহাব আকন্দ

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেছেন, “স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। প্রত্যেক রোগী যেন যথাযথ, সময়োপযোগী ও মানবিক চিকিৎসা পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।” চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম তদারকি ও পরিদর্শন শেষে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এসময় তিনি স্বাস্থ্যসেবায় রোগীদের সেবার মানউন্নয়ন ও সদাচরণ নিশ্চিত করার আহবান জানান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের রোগীসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে এবং এই উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আবু ওয়াহাব আকন্দ এসময় হাসপাতালের রোগীসেবার মান, চিকিৎসা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হাসপাতালে পৌঁছে এমপি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের শারীরিক অবস্থা ও প্রাপ্ত চিকিৎসা-সেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় রোগীদের স্বজনদের সঙ্গেও কথা বলে হাসপাতালের সেবার মান নিয়ে তাঁদের মতামত শোনেন তিনি।

এ সময় হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে এমপিকে অবহিত করেন। এমপি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com