1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় মদসহ দুই বোন আটক  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় মদসহ দুই বোন আটক 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ জুন, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ

মোহাম্মদ কামরুল ইসলাম রানা রাঙ্গামাটি :

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আপন দুই বোন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
ওসি আরোও জানান,গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মকবুল হোসেন, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা সাকিনস্থ বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম এর সামনে হতে তাদেরকে আটক করেন। এসময় শরীরে স্কচটেপ টিয়ে বিশেষ কায়দায় বাধা থাকা অবস্থায় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে  ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন  লাভলী বেগম(২৯) ও ছোট বোন মোছা: মুন্নি বেগম(১৬)। তাঁরা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়ার ৬ নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা।

ওসি আরো বলেন,আটকের সময় লাভলী বেগম এর সাথে ১১ মাস বয়সের ছেলে সন্তান মোঃ তাহেরকে মানবিক কারনে মায়ের সাথে নিয়ে আসা হয়। মোছাঃ মুন্নি বেগম(১৬) কে ও আসামী করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করে শুক্রবার  (৩১ মে) রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com