1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন,জলাশয়ে অবমুক্ত হলো মাছের পোনা উন্নয়ন কাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬-০৮-২০২৬ইং) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোগীর অভিভাবকের অসাবধানতার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার পরপরই তা নিভে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।

হঠাৎ আগুনের সূত্রপাত দেখতে পেয়ে চতুর্থ তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপত্তার জন্য দ্রুত হাসপাতালের নিচে নেমে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি রোগী, রোগীর স্বজন এবং চকরিয়া উপজেলার সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন চকরিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com