1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চকরিয়ায় সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদর সুস্থতা কামনায় খতেম কুরআন ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চকরিয়ায় সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদর সুস্থতা কামনায় খতেম কুরআন ও দোয়া মাহফিল

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি,কক্সবাজার
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ

চকরিয়া-পেকুয়া আসনের জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় চকরিয়ায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ জামে মসজিদে এ খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, অ্যাডভোকেট হাসিনা আহমদ দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনা করে।

মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখর উদ্দিন ফরায়েজী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন কমিশনার, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অ্যাডভোকেট হাসিনা আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট জাতীয় নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী।মোনাজাতে অ্যাডভোকেট হাসিনা আহমদের পূর্ণ রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com