1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়ায় প্রস্তুতি সভা মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু পাঁচবিবি শিব মন্দির ছাদ ঢালায়ের উদ্বোধন করেন মাসুদ রানা প্রধান ‎মানবিক বরগুনার কমিটি গঠন, মনির সভাপতি গ্রীন টিভির হাসান সম্পাদক  চ্যানেল আই এর টকশো উপস্থাপনায় সালাম মাহমুদ ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ভাটিতে সতর্কতা রংপুরের চার হত্যাকাণ্ডে কঠোর অবস্থান, আদালতে আসামিপক্ষে লড়বেন না আইনজীবীরা বাজারফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ ভোলা-ঢাকা রুটে বিআইডব্লিউটিসির প্রথম পরীক্ষামূলক ফেরি চালু

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ

reporter ঘোড়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে ছাত্রীদের শিক্ষার মান উন্নয়, শিক্ষায় উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয় ।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে,৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়াও ৬০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com