1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে ৬৬ লাখ টাকার ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

গোয়াইনঘাটে ৬৬ লাখ টাকার ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২!

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্য জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যবোঝাই একটি ডিআই পিকআপ রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে।
এমন সংবাদের পর তিতারাই এলাকায় সন্দেহভাজন একটি ডিআই পিকআপ (রেজি: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

পরে গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস Pond’s Facewash উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com