1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালগঞ্জে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত তারেক রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন বন্যার্তদের সহায়তায় ৫ এমপিসহ সব সরকারি চাকরিজীবীদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই -গোলাম কিবরিয়া পলাশ টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ-ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি 

গোপালগঞ্জে সাধারণ মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত তারেক রহমান

reporter তানভীর হাসান সৈকত
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

বরিশাল সফরের উদ্দেশ্যে যাত্রাপথে আজ মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকা অতিক্রম করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি গৌরনদীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর বরিশালে পৌঁছানোর কথা রয়েছে।
যাত্রাপথে সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় হাজার হাজার উৎসুক মানুষ তাকে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক রফিক শরীফ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদ কবির আলী, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা হাসানুল বান্না সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান দেন।।

সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com