1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপি এক বিশাল র‍্যালি বের করে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহানগরীর ওয়ারলেস গেট থেকে বের হওয়া এ র‍্যালি শেষে এক পথসভা হয়। এর আগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকায় নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তবে প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী ওয়্যারলেস গেট এলাকার সড়ক ও আশপাশের বিভিন্ন দোকানপাট এবং ভবনের সামনের আঙিনায় অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে অবস্থান নেন।

দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না কমায়, পরিশেষে বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর র‍্যালি শুরু হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম.মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের যৌথ নেতৃত্বে র‍্যালিটি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা: মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী, এড. শহীদুজ্জামান, এড.মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, অধ্যাপক নজরুল ইসলাম,গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।

বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড ও ওয়ারলেস গেট এলাকায় পথসভায় মিলিত হন। ওয়ারলেস গেটে দাঁড়িয়ে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পথসভার শুরুতে নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তাগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের দুই মহান রাজনৈতিক নক্ষত্রের রক্তের উত্তরাধিকার, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে গাজীপুর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সময় উপস্থিত সকল নেতাকর্মীরা হাত তুলে এই ঐক্যের পক্ষে দৃঢ় একাত্মতা প্রকাশ করেন।

প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টি সত্ত্বেও গাজীপুর মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার
নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে এক সফল ও প্রাণবন্ত সমাবেশে পরিণত করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com