1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কাশিয়ানীতে মহাসড়কে অজ্ঞাতবাসের ধাক্কায় নিহত সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের উদ্বোধন, মৌলভীবাজারেও ভার্চুয়াল অংশগ্রহণ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

reporter ‎ মোঃ মিজানুর রহমান মিলন, গাইবান্ধা 
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

গাইবান্ধার জেলা সাঘাটা উপজেলায় নাতির ছুরিকাঘাতে এক বৃদ্ধা দাদি নিহত এবং দাদা গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার( ২) জুলাই দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
‎‎নিহত বৃদ্ধা মোছা. ফেরেজা বেগম (৬৫),গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী আব্দুল করিম। অভিযুক্ত শাকিল (১৯) ওই দম্পতির নাতি এবং রফিকুল ইসলামের ছেলে।
‎‎স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করেন।
‎‎ছুরিকাঘাতে দুজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত শাকিলকে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
‎‎এদিকে স্থানীয়রা গুরুতর আহত দাদা-দাদিকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে ফেরেজা বেগমের মৃত্যু হয়।
‎‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com