1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
"গঙ্গাচড়ায় রাস্তায় শুকাতে দেওয়া ধানের খড় কেড়ে নিল বাবা ছেলের নাতির জীবন" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

“গঙ্গাচড়ায় রাস্তায় শুকাতে দেওয়া ধানের খড় কেড়ে নিল বাবা ছেলের নাতির জীবন”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে । এ ঘটনায় সাথে থাকা সাত বছরের এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোষণা করে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বড়াইবাড়ী থেকে গঙ্গাচড়ার দিকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে গঙ্গাচড়া থেকে আলমবিদিতর এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের সামনে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম মান্দ্রাইন গ্রামের প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ও তাঁর বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। প্রশান্ত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নির্মল চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার (৭) গুরুতর আহত হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ো গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে । দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
এ বিষয়ে গঙ্গাচড়ার সচেতন নাগরিক হেলাল খান বলেন,জনবহুল চলাচলের রাস্তাগুলোতে যেন খড়, ভুট্টা ও ধান শুকাতে না পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
দূর্ঘটনার বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর ছবুর জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।
এলাকাবাসী ও পথচারীদের দাবী গঙ্গাচড়া – বড়াইবাড়ীগামী রাস্তাটি চড়ম ব্যাস্ততম রাস্তা হওয়া সত্বেও সেই রাস্তায় খড়, ভুট্টা ও ধান শুকানো নিসন্দেহে অপরাধ ও দূর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আজকের মর্মান্তিক দূর্ঘটনা তারই প্রমাণ। শুধু এই রাস্তাটিতেই নয় উপজেলার সকল রাস্তায় যেন পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়ে প্রশাসনের নজরদারী প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হামিদুর ইসলাম বলেন, আজকের বিষয়টি দু:খজনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com