1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার খালিশপুরে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে জখম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা পাবনায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, মরদেহ গুমের প্রাইভেটকার জব্দ ঈশ্বরদীতে তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা! পটুয়াখালী-২ বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

খুলনার খালিশপুরে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে জখম

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ

খুলনা নগরীর খালিশপুর ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মাসুদ হোসেনকে (৪৫) কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত ৯ টায় খালিশপুর নিউ মার্কেট এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মাসুসদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। তিনি খালিশপুর লাল হাসপাতাল এলাকার বাসিন্দা মো : আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে যুবদলের সাবেক নেতা মাসুদকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকা জনক ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ায় পরামর্শ দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। তাৎক্ষনিক দেখতে যান খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। তাদের উপস্থিতিতে এম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন যুবদল নেতা মাসুদ হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় প্রেরন করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখনোও পর্যন্ত জানা্ যায়নি। খুলনার আইন শৃংখলা পরিস্থিতি ভালো না বলে তিনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com