1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযান বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবি খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড বিরলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত 

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা- যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্যাকলরী মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আজ ১৭ জুন সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খুলনা থেকে কুস্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনার বিএল কলেজগামী একটি যাত্রীবাহী বাস এবং নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্যাংকলরীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্যাংকলরীর চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া রুপসা পরিবহনের একজন যাত্রী ও হেলপারসহ আরোও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুমেক হাসপাতাল সুত্রে জানাগেছে, আহতদের মধ্যে রয়েছেন, খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গনিত বিভাগের শিক্ষার্থী রত্না রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারনে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারন অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম তৌহিদ হোসেন বলেন,দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন প্রানহানীর খবর পাওয়া যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com