1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: সেবা এখন হাতের নাগালে, ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হলো ভূমি অফিস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার – ৪

কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: সেবা এখন হাতের নাগালে, ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হলো ভূমি অফিস

reporter ​ফারুক হোসেন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা হাতের নাগালে পৌঁছে দিতে কৈচাপুর ইউনিয়ন ভূমি অফিসটি অবশেষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে।
​হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি-র বিশেষ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
​এর আগে ইউনিয়ন ভূমি অফিসের সেবা নিতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো। দূরবর্তী স্থান এবং যাতায়াত সমস্যার কারণে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই অপচয় হতো। এখন থেকে একই ছাদের নিচে ইউনিয়ন পরিষদের সেবার পাশাপাশি ভূমিসেবাও মিলবে। ফলে স্থানীয় জনগণের ভোগান্তি যেমন কমবে, তেমনি কাজের ক্ষেত্রে আসবে স্বচ্ছতা ও গতিশীলতা।
​ভূমি অফিসটি ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হওয়ায় ৩নং কৈচাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এই যুগান্তকারী পদক্ষেপের জন্য ইউনিয়নবাসী উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
​স্থানীয় বাসিন্দারা জানান, “ইউএনও এবং এসি ল্যান্ড মহোদয়ের এই উদ্যোগের ফলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখন আর ভূমিসেবাল জন্য দূরে দৌড়াদৌড়ি করতে হবে না, ঘরের কাছেই সব কাজ সম্পন্ন করা যাবে।”
​প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতেও জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com