1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কানাইঘাটে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৮ রোহিঙ্গা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার অপরাধ রোধে যুবদের ১০ দফা দাবি: উপজেলা প্রশাসনের অ্যাডভোকেসি সভা সংবাদ প্রকাশের পর কাশিমপুরে পুলিশের পদক্ষেপ, বাসস্ট্যান্ডে জিসিসির উচ্ছেদ অভিযান রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

কানাইঘাটে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৮ রোহিঙ্গা উদ্ধার

reporter রাব্বি হাসনাত ইমন,কানাইঘাট 
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দুপুরে কানাইঘাট থানাধীন ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের কুওরের মাটি সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাদের ভারতে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ১৭ আগস্ট বিকেল ৩টা ৪৫ মিনিটে ওই এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাছান (২২), সাদ্দাম হোসেন (২২), রফিক মিয়া (৪৮) ও এখলাছ (৪৪)। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা ৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) দুর্গা কুমার দেবের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com