1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

reporter ‎রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

‎‎সিলেটের কানাইঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
‎কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ  গতকাল শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
‎অভিযানে কানাইঘাট সিআর-১৮৮/১৭ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহেল আহমদ, পিতা- মনির উদ্দিন, সাং- শিবনগর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।
‎এছাড়াও পৃথক আরেকটি অভিযানে কানাইঘাট সিআর-২৮/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফয়সল আহমদ (২৮), পিতা- মৃত নূর উদ্দিন, সাং- ধনপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামীদের রোববার (১৫ মার্চ ২০২৬) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com