1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে কফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও মানহানির মামলা লোডশেডিংয়ে নাকাল কাশিমপুর, সংকটের মধ্যেও দিনে জ্বলছে সড়কবাতি ঘোড়াঘাটে করতোয়া নদীতে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হাজারো দর্শনার্থীর ঢল গডফাদারের’ শেল্টারে- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা খুলনায় দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। নলডাঙ্গায় সোনালু-কদমের গাছের চারা রোপন ঝুঁকিপূর্ণ অবস্থায় বুড়িগোয়ালিনী সুইচ গেট স্থানীয়দের মনে আতঙ্ক জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ৮০ পিস ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত আহত ৬

কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে কফিল

– ৩২ বছরের সম্পর্কের টানে ছুটে এলেন আব্দুল লতিফ

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ

দীর্ঘ ৩২ বছর প্রবাসে কর্মরত থাকা কর্মচারী অসুস্থ এ খবর পেয়েই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন সৌদি নাগরিক ও কফিল আব্দুল লতিফ। অসুস্থ কর্মচারীকে দেখতে সৌদি আরব থেকে তাঁর এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্থানীয়রা।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সতী গ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুর জীবিকার তাগিদে প্রায় ৩২ বছর সৌদি আরবের জেদ্দার শামির এলাকায় কফিল আব্দুল লতিফের অধীনে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে কয়েকবার দেশে আসা-যাওয়া করলেও প্রায় তিন বছর আগে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন।

দেশে ফেরার পরও আব্দুস শুক্কুরের সঙ্গে তাঁর সৌদি কফিল আব্দুল লতিফের যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি আব্দুস শুক্কুর অসুস্থ হয়ে পড়েছেন এমন খবর পান আব্দুল লতিফ। দীর্ঘদিনের কর্মচারীর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে সুদূর সৌদি আরব থেকে তাঁর বাংলাদেশে ছুটে আসার বিষয়টি জানাজানি হলে বিমানবন্দর ও আশপাশের এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস শুক্কুরের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ। তিনি বলেন, ‘আমার বাবার অসুস্থতার খবর পেয়ে কফিল আব্দুল লতিফ সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন।’দীর্ঘ কর্মজীবনের সম্পর্ক পেরিয়ে কর্মচারীর অসুস্থতার সময়ে তাঁকে দেখতে কফিলের এভাবে ছুটে আসার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও আবেগের সৃষ্টি করেছে।

স্থানীয়দের মতে, আব্দুল লতিফের এ উদ্যোগ শুধু একজন কর্মচারীর প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ নয়; বরং এটি দীর্ঘদিনের মানবিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত। অর্থনৈতিক ও কর্মক্ষেত্রের সম্পর্কের বাইরেও যে মানুষের সঙ্গে মানুষের গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে, আব্দুল লতিফের বাংলাদেশে ছুটে আসার ঘটনা তারই উজ্জ্বল উদাহরণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com