মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান মিঠুর পিতা মরহুম মো. মিনাই মিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন। পরে মরহুম মিনাই মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী শায়েক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কারী সুহেল আহমদ, কারী এমদাদুল হক, কারী হাবিবুর রহমানসহ এলাকার ধর্মীয় ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
মোনাজাতে মরহুম মিনাই মিয়ার রুহের মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।