1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রউফ স্মৃতি পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় সংগঠনটির উদ্যোগে প্রায় ৫০টি পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠনের সভাপতি আজাদ আহমদ ও সাধারণ সম্পাদক সজিব খানের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক রাকিব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সিপার আহমদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এ ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য অনেক সহায়ক। এ উদ্যোগের জন্য তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ স্মৃতি পরিষদের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতি বছর পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com