1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কমলগঞ্জের মুন্সিবাজারে ১১ সেপ্টেম্বর ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কমলগঞ্জের মুন্সিবাজারে ১১ সেপ্টেম্বর ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদে লতিফিয়া ইসলামী যুব সংঘ মুন্সিবাজার এর উদ্যোগে হরিশ্বরণ এলাকার সকল মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ
মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলকে সফল করতে আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কমলগঞ্জের মুন্সিবাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে মাহফিলের দাওয়াতনামা বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের হাতে দাওয়াতনামা তুলে দেন হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী হাবিবুর রহমান ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শায়েক আহমদ। তাঁরা ব্যবসায়ীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। এতে সভাপতিত্ব করবেন হাজী আব্দুস সুবহান,হরিশ্বরণ ফুরকানিয়া জামে মসজিদের সভাপতি মিজানুর রহমান তরফদার।

মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন হযরত মাওলানা নুরুল আমীন আনোয়ারী। তাঁর বয়ান বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন: প্রভাষক, লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ নেছার উদ্দীন আহমদ,সিলেট।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন হযরত মাওলানা জয়নাল আবেদিন,মৌলভীবাজার এবং ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত এ মোবারক মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com