1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ওসমানীনগরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, জব্দ গাছও চুরির আশঙ্কা

reporter মোঃ রাজন আহমদ, উপজেলা, ওসমানীনগর, (সিলেট)
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তার পাশে থাকা গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গাছ কেটে ফেলার পাশাপাশি কর্তন করা গাছ প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হলেও দীর্ঘদিনেও নিলামে তোলা হয়নি। এতে জব্দকৃত গাছও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় দয়ামীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোষগাঁও গ্রামের এক বাসিন্দা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ঘোষগাঁও গ্রামের সরকারি রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাছ কতিপয় ব্যক্তি কোনো বৈধ অনুমতি ছাড়াই কেটে ফেলেছেন। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও রাস্তার সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

অভিযোগের পর ২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন বিষয়টি সরেজমিনে তদন্ত করে গাছ কাটা বন্ধ এবং কর্তন করা গাছ জব্দ করে বলে জানা গেছে।

এদিকে গতকাল উপজেলার খাদিমপুর পশ্চিমপাড়া এলাকায় মরহুম হাজী মো. আব্দুল মতিন মাস্টারের গেইটের সামনে সরকারি রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী অভিযোগ করে বলেন, সরকারি গোপাটের ওপর দিয়ে নির্মিত রাস্তার পাশে থাকা বড় আকারের তিনটি গাছ কেটে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার।

এর আগে তাজপুর ইউনিয়নের ভাড়েরবাঁশের তল, বুরুঙ্গা সড়কের মুখ, উমরপুর বাজারের পশ্চিম পাশসহ উপজেলার বিভিন্ন স্থানেও রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া বাঁশেরতল, ঘোষগাঁওসহ উপজেলার বিভিন্ন এলাকায় কর্তন করা গাছ প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হয়। তবে জব্দ করা এসব গাছ দীর্ঘদিনেও নিলামে না তোলায় সেগুলো চুরি হয়ে যাচ্ছে।

সরকারি রাস্তার পাশে থাকা গাছ কর্তনের ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা গাছগুলো দ্রুত নিলামে তোলার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি গাছ রক্ষায় কার্যকর নজরদারি জোরদার করারও দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com