সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ৩৮নং চকপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি, হাজিরা খাতা সংরক্ষণ, বিদ্যালয়ের পরিবেশ ও মনিটরিং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাস চলাকালীন একটি শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে কয়েকজন বহিরাগত যুবক আড্ডা দিচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, যেখানে শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার জায়গা, সেখানে বাইরের লোকজন কীভাবে অবাধে অবস্থান করছেন?
বিদ্যালয়ের হাজিরা খাতা পর্যালোচনা করেও বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত কোনো উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির হাজিরা খাতাতে গত ২০ জুন থেকে হাজিরা নথিভুক্ত করা হয়নি।
এদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত পাওয়া যায়নি বললেই চলে। বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেণীর মোট ৫ জন শিক্ষার্থীর উপস্থিত দেখা যায়। যার মধ্যে তৃতীয় শ্রেণির ২ জন এবং পঞ্চম শ্রেণির ৩ জন শিক্ষার্থী তবে চতুর্থ শ্রেনীর কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় তাদের উপস্থিত দেখানো হয়। বিষয়টি নিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিম জানায়, গত ১৮ জুন তার ক্লাসে মাত্র তিনজন শিক্ষার্থী (মিম, জেরিন ও সাথি) উপস্থিত ছিল। অথচ হাজিরা খাতায় দেখা যায় ওই দিনের সব শিক্ষার্থীকে উপস্থিত দেখানো