1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন বন্যার্তদের সহায়তায় ৫ এমপিসহ সব সরকারি চাকরিজীবীদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই -গোলাম কিবরিয়া পলাশ টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ-ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি 

উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া,(কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও টানা বর্ষণে বসতঘর হারিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ও তার পরিবার। গতকাল ১২ জুলাই (রবিবার) মাগরিবের পর পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের কাঁচা বাড়িটি বন্যার স্রোত ও বৃষ্টির তোড়ে সম্পূর্ণ ভেঙে পড়ে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের পরিবারটি বেশ বড়। ৯ জন শিশুসহ পরিবারটিতে মোট সদস্য সংখ্যা ১৮ জন। এর মধ্যে ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে রয়েছে। বাড়িটি ভেঙে পড়ার সময় পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। অলৌকিকভাবে অলৌকিকভাবে কেউ হতাহত না হলেও ঘরের ভেতরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেছে এবং বন্যার পানিতে ভেসে গেছে।

‎ভয়ার্ত কণ্ঠে নুরুল ইসলাম বলেন,”হঠাৎ করেই চোখের পলকে ঘরটা ভেঙে পড়ল। সন্তানদের নিয়ে কোনোমতে বের হতে পেরেছি। কিন্তু এখন আমাদের থাকার আর কোনো জায়গা নেই। ১৮ জন মানুষ নিয়ে এই দুর্যোগের মধ্যে কোথায় দাঁড়াব?”

‎ঘরটি হারিয়ে বর্তমানে নুরুল ইসলামের পরিবার চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। তীব্র বর্ষণ আর রোদের মধ্যে খোলা আকাশের নিচে কিংবা পলিথিন টাঙিয়ে কোনোমতে দিন পার করছে ৯টি শিশুসহ পরিবারের সদস্যরা। হঠাৎ করে সব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

‎এই চরম সংকটাপন্ন অবস্থায় নুরুল ইসলাম তার বিশাল পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে নিতে এবং মানবিক বিপর্যয় থেকে বাঁচতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে একটি স্থায়ী বা অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। ‎
‎স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিবারটির অবস্থা অত্যন্ত শোচনীয়। দ্রুত সরকারি বা বেসরকারি সহায়তা না পেলে ১৮ সদস্যের এই পরিবারটির কষ্ট আরও তীব্র আকার ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com