1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস 
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার ও আল-রাজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন এবং চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করলে তা বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ নিজ পদে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com