1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় অভিযোগ তদন্তে গিয়ে হয়রানির শিকার এএসআই মতিউর, অভিযোগকারীর অস্বীকৃতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত

আশুলিয়ায় অভিযোগ তদন্তে গিয়ে হয়রানির শিকার এএসআই মতিউর, অভিযোগকারীর অস্বীকৃতি

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

আশুলিয়ায় এক নারীর অভিযোগ তদন্ত করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন আশুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন ওই নারীর স্বামী। দুই বছর পর স্বামীর সন্ধান পেয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গেলে একটি কুচক্রী মহল এএসআই মতিউরকে লক্ষ্য করে মিথ্যা অপপ্রচার শুরু করে।

অভিযোগকারী ইশরাত আমিন সোহা অবশ্য দাবি করেছেন, তিনি পুলিশ সুপার বরাবর কোনো অভিযোগ দায়ের করেননি।

তবে জানা গেছে, কুচক্রী মহলটি পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এএসআই মতিউরের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

ওই অভিযোগে বলা হয়েছে, এএসআই মতিউর ও তার সহযোগীরা ডাকাতি করতে বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাদী নিজেই এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ওই অভিযোগ তদন্তের সময় পুলিশের পোশাক পরিহিত তিনজন পুলিশ কনস্টেবল, একজন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে তদন্তের সময় বাড়িতে প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন ও মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তোলা হয়।
তবে এধরণের কোন কিছুই হয়নি বলে জানান ইশরাত আমিন সোহা।

এ বিষয়ে এএসআই মতিউর রহমান জানান, এর আগেও এই চক্রটি তুরাগে ছাত্রলীগ হত্যা মামলায় তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে ।

বর্তমানে এরাই এই মিথ্যা নাটক সাজিয়ে তাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, “পুলিশের মূল দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে অপরাধমুক্ত রাখা”।

তিনি আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও জনগণের সেবা নিশ্চিত করতে এই কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে, এএসআই মতিউর রহমান এলাকায় মাদক ও অপরাধ দমনে তার ভূমিকার জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে একজন দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com