1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা বেপজা কর্তৃপক্ষের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ বিরলে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট অব্যাহত প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার – ৪

আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা বেপজা কর্তৃপক্ষের

reporter সোহাদ হোসেন প্রান্ত,
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিং (শীতলীকরণ ও তল্লাশি) কার্যক্রম চলছে।

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের বরাতে জানা যায়, গোডাউনে বিপুল পরিমাণ তৈরি পোশাকের কাপড় ও কেমিক্যাল মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। অগ্নিকাণ্ডে কারখানার ওপরের টিনশেডের একটি অংশ ধসে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণ এবং ক্ষতিগ্রস্ত অংশে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠনের পর তদন্ত শেষে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গোডাউনে থাকা দাহ্য কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বেপজা (BEPZA) কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয়। এতে ঘটনাস্থল থেকে তথ্য ও চিত্র সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তির মুখে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com