1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter এ,এস,এম ইমতিয়াজ আহম্মেদ , আত্রাই,নওগাঁ
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ

নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহা গোলা ইউনিয়নের ভবানীপুর বাজার মেইন রোডে গতকাল ৩ রা আগস্ট সন্ধ্যা ৮ টার সময় আত্রাই থানা পুলিশ গোপন ভিত্তিতে সংবাদ পেয়ে বাবু মিয়ার চা’ স্টলে আন্ডার গ্রাউন্ড কক্ষে অভিযান চালিয়ে বাবু মিয়া(৫০) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট,১৫গ্রাম গাঁজা,ও ৬৮৪০ টাকা সহ একজনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত বাবু মিয়া, পিতা মৃত মোকসেদ মিয়া,গ্রাম, ভবানীপুর,থানা, আত্রাই,জেলা,নওগাঁর বাসিন্দা।
আজ ৪ ই আগস্ট আত্রাই থানা পুলিশ বাবু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে,আত্রাই থানা মামলা নম্বর-৩। গ্রেফতারকৃত বাবু মিয়াকে আত্রাই থানা পুলিশ নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করে।
আত্রাই থানা কর্তৃপক্ষ জানায় মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com