1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অবৈধভাবে ভিপি জমির মাটি কেটে পুকুর খনন: দুর্গাপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো, মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শিবগঞ্জে, পুলিশ সদস্য রুহুল আমিনের দাদন ব্যবসার ফাঁদে জিম্মি চেকে সাধারণ মানুষ দিশেহারা জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় এরশাদ উল্লাহ এমপি বোনের প্রতারণা ও স্বামীর পরিত্যাগে অসহায় এক মা, ঘরে বাঁধা পড়েছে ১৫ বছরের ছেলের ভবিষ্যৎ ঘোড়াঘাটে দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর লড়াইয় “উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ” মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ রাজনগরে স্ত্রীকে হত্যা করে ৮ ফুট নিচে মাটিচাপা ২০ দিন পর মরদেহউদ্ধার

অবৈধভাবে ভিপি জমির মাটি কেটে পুকুর খনন: দুর্গাপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো, মামলা

reporter মোঃ নাসিরউদ্দিন সিনিয়র
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

দুর্গাপুর (রাজশাহী), ৪ জুলাই ২০২৬: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায় অবৈধভাবে ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমির টপসয়েল কেটে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) ঝালুকা এলাকায় অভিযান পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে খননকাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরগুলোর মোট ৮টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।
এ ঘটনায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুর্গাপুর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১, ১২ ও ১৩ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৮/২০২৬।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল, টপসয়েল কাটা ও অনুমোদনহীন পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com