1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর শওকতের গণসংযোগ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর শওকতের গণসংযোগ।

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কারানির্যাতিত জুলাইযোদ্ধা আবুল মনসুর শওকতের উদ্যোগে বিশাল শোডাউন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সুনামগঞ্জের পুরাতন কোর্ট সংলগ্ন ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে গণজমায়েত ও পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্ট ও ট্রাফিক পয়েন্টে শোডাউন-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক জেলা যুবদল ও ছাত্রদল সভাপতি জননেতা আবুল মনসুর শওকত।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা সেলিম উদ্দিন আহমদ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট কামাল হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য সৎ, যোগ্য ও ত্যাগী প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

তারা দাবি জানান সুনামগঞ্জ সদর আসনে বহুবার কারানির্যাতিত নেতা, নিবেদিতপ্রাণ জুলাইযোদ্ধা আবুল মনসুর শওকতকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

সমাবেশে বক্তারা আরও বলেন, “শওকত ভাই স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ান এলিভেন সরকার ও শেখ হাসিনার শাসনামলে পাঁচবার কারাবরণ করেছেন।

তিনি কখনো রাজনীতি থেকে পিছু হটেননি, সবসময় তৃণমূলের পাশে ছিলেন।”
আবুল মনসুর শওকত বলেন,“আমি চাঁদাবাজ বা হাইব্রিড রাজনীতির সাথে কখনো আপোষ করিনি, করবও না। আমার বিশ্বাস, ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন দল অবশ্যই করবে।
তবে দল যাকেই মনোনয়ন দিবে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করতে প্রস্তুত।”

সমাবেশে সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডসহ বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com