1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে বিজিবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

সাতকানিয়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে বিজিবি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ

মোহাম্মদ খোরশেদ আলম, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র-জনতার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ববার (১০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান মহাসড়কে বিজিবিকে টহল দিতে দেখা গেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতকানিয়ায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে রয়েছেন।

মলূত শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত জিরো পয়েন্টে গুলিস্তানে কর্মসূচিকে পালনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা ও পুলিশ।

এদিকে, কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি রয়েছে।

এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com