1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা

reporter টাঙ্গাইল প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় আট মাস আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অবৈধ ও দুর্বল কাঠামোর নিচে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হলেও আজও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।
নিহত সাদিয়া আক্তার স্থানীয় বাসিন্দা আবু হানিফের মেয়ে। তাদের বাড়ি বিদ্যালয়ের পাশেই অবস্থিত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের সাহেব সরকারি বিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের ভেতরে একটি নিম্নমানের “মোরাল” নির্মাণ করেন, যা নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি। স্থানীয় এক রাজমিস্ত্রীর মাধ্যমে নির্মিত এই কাঠামো ছিল অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ।

অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক তার দাদার স্মৃতি সংরক্ষণের নামে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করেন। পরবর্তীতে ওই মোরালের নিচে চাপা পড়ে প্রাণ হারায় পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া।

অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার পর প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিহত ছাত্রীর বাবা-মাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com