1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সুবিধা নিয়ে আলোচনা সভা  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩ জন ‎রাজৈরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ বিরলে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ কক্ষ রঙতুলির আঁচড়ে পূর্ণতা পাচ্ছে দুর্গাপ্রতিমা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পীরা ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন রামগড়ে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, তিনজনকে জরিমানা শিলছড়ি আনসার ব্যাটালিয়নের ‘রাইজিং ডে’ উদযাপন ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

reporter মোঃসোহেল রানা রাজশাহী
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ রাত ২২৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন টাংগন পূর্বপাড়া নাকম এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র উক্ত স্থানে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে মাদক কারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশী করে মোটরসাইকেল সিটের নিচ হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিচ ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিনে রাত্রি আনুমানিক ২২৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে কলা বাগানের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন মাদক ব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ২২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com