1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বলিউড চলচ্চিত্রে দেড় দশকের পথে জ্যাকুলিন! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান সিরাতুন্নবী( সঃ) শীর্ষক আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সরকারি চাকরি কি দুর্নীতি করার লাইসেন্স? আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের বাসায় দুধর্ষ চুরি ১৮ কোটি মানুষের ভূমিসেবা,জনবল বাড়ানোর তাগিদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বিলুপ্তির পথে মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ

বলিউড চলচ্চিত্রে দেড় দশকের পথে জ্যাকুলিন!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ৭:২২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

বলিউডের শ্রীলংকান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ টানা ১৪ বছর কাটিয়ে দিলেন বলিউড চলচ্চিত্র দুনিয়ায়। দ্বীপ রাষ্ট্র থেকে এসে বিখ্যাত বলিউডে এসে খুব অল্প সময়ের মধ্যেই তার পরিচিতি আর জনপ্রিয়তা চলে আসে। মোহিত সুরি, ডেভিড ধাওয়ান, সাজিদ খান, রোহিত শেট্টির মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন গ্ল্যামার গার্ল জ্যাকুলিন। ভিনদেশী ফিল্মি জগতে এতগুলো বছর কাটানোর পর আজও একটা ইচ্ছা অপূর্ণ থেকে গেছে জ্যাকুলিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অপূর্ণ সেই ইচ্ছা নিয়ে তিনি কিছু কথা বলেছেন।

সাক্ষাৎকারে জ্যাকুলিনকে প্রশ্ন করা হয়েছিল, কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান। জবাবে এই শ্রীলঙ্কান নারী হেসে বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমি এখানে পরিচালকের কথা বলবো। ২০০২ সালে আমি সঞ্জয় লীলা বানসালির “দেবদাস” ছবিটা দেখেছিলাম। এই ছবিতে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত আর ঐশ্বরিয়া রাই ছিলেন। আর এই ছবি দেখার পরই আমি বলিউডে নিজের ভাগ্যপরীক্ষার জন্য উৎসাহিত হয়েছিলাম।

ভারতীয় গণমাধ্যমের ওই সাক্ষাৎকারে জ্যাকুলিন আরও বলেছেন, সত্যি কথা বলতে, আমি সব সময় সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে চেয়েছি। আর তার “দেবদাস” আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল। এই ছবিতে বানসালির কাজ আমাকে অবাক করেছিল। আমি দুচোখ ভরে তার কাজ দেখেছিলাম। আর মনে মনে বলেছিলাম, এটাও কি সম্ভব! আসলে তার দুনিয়াটা ছিল স্বপ্নের মতো সুন্দর আর মায়াবী। বানসালির সিনেমাজ্ঞান খুব গভীর। তিনি আরও বলেন, আমার মতো অনেকেরই স্বপ্ন তার সঙ্গে কাজ করা। আর তিনি সবাইকে খুব সুন্দর করে পর্দায় তুলে ধরতে পারেন।

সম্প্রতি জ্যাকুলিনের নাচ ‘আইফা ২০২৩’ এর মঞ্চে রীতিমতো ঝড় তুলেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তাকে আগামী দিনে সোনু সুদের সঙ্গে ফতেহ ছবিতে দেখা যাবে। এছাড়াও অর্জুন রামপাল, বিদ্যুৎ জামওয়ালের ক্র্যাক ছবির নায়িকা তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com