বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা নুরুল হুদা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা সোমবার বাদ আসর বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ধুনট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন—ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন ধুনট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ আবু তালহা শামীম খান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আল আমিন মণ্ডল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।
মরহুম নুরুল হুদার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ।