1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাগিয়া উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি মনোনীত হলেন মোঃ বাবুল হোসেন প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের যানজট ছুটাতে প্রতিদিন রাস্তায় ছুটে চলেন মাশরাফি নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ছুরিকাঘাতে স্বামীর আত্ম হত্যার চেষ্টা জনদুর্ভোগ কমাতে নিয়মিত বাস চলাচল ও যাত্রীছাউনি সংস্কারের আহ্বান গ্রাম আদালতে ৪টি মামলা নিষ্পত্তি সাদা পোশাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম আইন অধিকার এইড এর দুই কর্মকর্তার পদোন্নতি নেত্রকোনার গর্ব জিন্নাত, ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সাক্ষাৎ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে একই স্থানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় অন্যান্যের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেছেন।

সফর শেষে শেখ হাসিনা আগামীকাল রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com